বিনোদন ডেস্ক: পাকিস্তানি অভিনয় শিল্পীদের কাজে নিষেধাজ্ঞার বিরুদ্ধে মুখ খোলায় বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে প্রতিবাদে সামিল ভারতের উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক ও তার সমর্থকরা। তারা সালমানের কুশপুতুল পুড়িয়েছে, স্লোগান দিয়েছে ‘সালমান তুমি ভারত ছাড়ো’।
‘সালমান খানের বিরুদ্ধে এ আন্দোলন কর্মসূচির আয়োজক বিজেপি বিধায়ক সঙ্গীত সোম। এ প্রতিবাদের মূল বক্তব্য ছিল, পাকিস্তানি শিল্পীরা ভারতে পারফম করলেই তাদের ধরে মারো। কারণ, ওরা আমাদের ওপর আক্রমণ করছে।’
পাকিস্তানের অভিনেতাদের বলিউডে কাজ করতে দেওয়ার পক্ষে জোরাল দাবি করেছিলেন সালমান খান। বীণা মালিক থেকে বেশ কয়েকজন পাকিস্তান অভিনেতাদের বলিউডে আসার পেছনে সালমানের ভূমিকা আছে। এর পরই শুরু হয় জোর বিতর্ক। সালমানের সঙ্গে নরেন্দ্র মোদির সুসম্পর্ক থাকলেও এই ইস্যুতে সালমান এক হাত নিয়েছে বিজেপি, শিবসেনা, এমএনএস।
উল্লেখ্য, উরি হামলার প্রত্যাঘাতে ভারতের সার্জিকাল অ্যাটাকের পর পাকিস্তানি কলাকুশলীদের বলিউডের কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপরই সালমান ও সাইফ পাক শিল্পীদের পাশে দাঁড়িয়েছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন