বুধবার

কোনও মেয়ে আপনার প্রতি শারীরিক ভাবে আকৃষ্ট কি না বুঝার উপায়

 

কোনও মহিলা আপনাকে গোপনে ভালবাসছেন কি না, মনে মনে তিনি আপনাকে পছন্দ করছেন কি না, কিংবা আপনার প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করছেন কি না, তা বুঝে নেওয়া সম্ভব সামান্য একটি লক্ষণ দেখে।

 

মনের গোপন কথা যতই গোপন রাখার চেষ্টা করুন না কেন, শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গিতে পরোক্ষে সেই ভালবাসা প্রকাশ পেয়ে যায়, এমনটাই বলে বিজ্ঞান। এবং নারী-পুরুষ নির্বিশেষে সকলের দেহেই ভালবাসার এ হেন বহিঃপ্রকাশ ঘটে থাকে। এমনকী এই সমস্ত শারীরিক পরিবর্তন সম্পর্কে যদি ওয়াকিবহাল থাকা যায়, তা হলে কোনও মানুষকে দেখে বলে দেওয়া সম্ভব, তিনি প্রেমে পড়েছেন কি না। পুরুষ ও মহিলাদের মধ্যে ভালবাসার এই বহিঃপ্রকাশ ঘটে আলাদা রকম ভাবে। একটি সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে, কোনও মহিলা আপনাকে গোপনে ভালবাসছেন কি না, মনে মনে তিনি আপনাকে পছন্দ করছেন কি না, কিংবা আপনার প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করছেন কি না, তা বুঝে নেওয়া সম্ভব সামান্য একটি লক্ষণ দেখে।
ফ্রান্সের ইউনিভার্সিটি অফ ব্রিতাঁ-সুদ-এর গবেষকরা একটি সমীক্ষা চালিয়েছেন, প্রেমের ফলে নারীশরীরে ঘটে যাওয়া পরিবর্তনগুলি সম্পর্কে জানার লক্ষ্যে। ৩০১ জন মহিলাকে নিয়ে চালানো হয় এই সমীক্ষা। একটি ঘরে প্রথমে নিয়ে যাওয়া হয় ওই মহিলাদের। তার পর ঘরে প্রবেশ করেন এক জন আকর্ষণীয় পুরুষ। তিনি মহিলাদের দিকে তাকিয়ে হাসেন, এবং অল্প কথাবার্তা বলেন। এর পর ওই মহিলাদের ওই পুরুষের সামনে দিয়ে হেঁটে গিয়ে কিছু দূরের অন্য একটি ঘরে যেতে বলা হয়। এক এক জন করে মহিলা সেই নির্দেশ পালন করেন। তাঁদের হেঁটে যাওয়ার প্রক্রিয়াটি ক্যামেরাবন্দি করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন