মঙ্গলবার

তাকে আমি আমার অতীতের সব কথাই বলেছি শুধু আগের বয়ফ্রেন্ডের সাথে শারীরিক…. বলি নাই

 

২০০৫ সালে আমি 1st year থাকতে মোবাইলেরর মাধ্যমে একটা ছেলের সাথে প্রেম হয় এবং এটা অনেক গভীরে যায়,২০১১ সালে আমাদের ব্রেকআপ হয়ে যায়,কারন আমি present থাকতে আমার bf অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে । সেটা আমি হাতেনাতে ধরি। অবশ্য সে আমার সাথেও শারিরীক সম্পর্ক করেছে অনেকবার। এই ঘটনার পর কিছুদিন তার সাথে যোগাযোগ অফ রাখি। পরে আমি সব মেনে নিয়ে তাকে আমার কাছে আসতে বলি কিন্তু সে আসে নাই উলটা সে আমাকে বলছে- আমি দেখতে সুন্দর না,মোটা, কালো। একটা ছেলেকে আকর্ষন করার মত আমার মাঝে কিছুই নাই। এসব শুনার পর আমি আর ঠিক থাকতে পারিনাই, সুইসাইড করার চেস্টা করি। হয়তো কোনো ভাল কাজ করছিলাম জীবনে তাই আজরাইল নেয় নাই। এর মাঝে আমার অবস্থা দেখে আমার পরিবার অনেক চেষ্টা করছে ওর সাথে যোগাযোগ করার কিন্তু পারে নাই। তারপর মাস খানেক পর আমি যখন সুস্থ তখন হঠাৎ আমাকে কল দিয়ে বলে , সে আমার কাছে ফিরতে চায় কিন্তু জানিনা কেন ওর প্রতি এতো ঘৃনা জাগলো যে আমি ওকে রিজেক্ট করি ।

২০১২ December মাসে online আমার এক প্রবাসী ছেলের সাথে পরিচয় হয়,প্রথমে বন্ধু পরে প্রনয়।তাকে আমি আমার অতীতের সব কথাই বলেছি শুধু আগের বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করার কথা বলি নাই । দীর্ঘ এক বছর সম্পর্কের পর সে দেশে আসে আমাকে বিয়ে করতে এবং আমি জানিনা আমার সেদিন কি হল আমি তারসাথে শারীরিক সম্পর্ক করে ফেললাম। সে যে সেক্স করার কাজে আনারী সেটা আমি বুঝতে পারছিলাম। কারন সে কিছুই পারছিলনা ।তারপরেও ওকে শুধরে দেইনি পাছে সে আমার অভিজ্ঞতার কথা যদি জেনে যায় !! উপরন্তু কিছুটা ব্যাথা পাবার মিথ্যা অভিনয়ও করি।যাহোক এর পর আমরা এখনো শারীরিক সম্পর্ক করে যাচ্ছি ।সে আমাকে গোপনে বিয়ে করতে বলছে কিন্তু আমি জানিনা কোন অজানা ভয়ে আমি তাকে গোপনে বিয়ে করতে পারছি না।

আমি ফিল করি যে আমাকে সত্যি ভালবাসে কিন্তু কেন জানি আমার মনে হয় আমি তাকে ঠকাচ্ছি। আমার আগের bf সাথে যে আমার শারীরিক সম্পর্ক কথা আমি গোপন রাখছি পাছে এটা জানার পর ও আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি আর বাচবো না। কেননা আমার মাথায় শুধু একটা কথাই বাজে আমি কারও যোগ্যনা, আমি কাল,মোটা আমাকে কেউ পছন্দ করবে না।আবার নিজের বিবেকের দংশনে জ্বলছি যে আমিতো ভার্জিন না। এটাতো ও জানে না। ভাইয়া একটা সমাধান দিয়ে এই বোনকে বিবেক দংশনের হাত থেকে বাচান……. অনুরোধ

 

অাপনার ডক্টরের উত্তরঃ আপনার ডক্টরের নিয়মিত পাঠকদের কাছে ভালো কোন পরামর্শ থাকলে প্রশ্নকারীকে উত্তর দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন