সোমবার

যোনি থেকে সাদা স্রাব বের হয়, কি করব?

 

 

ভাইয়া, কেমন আছেন? আমার নাম হামিদা (নাম পরিবর্তিত)। বয়স ১৬ বছর। আমার বাড়ি গ্রাম এলাকায়। আমি একটা বড় সমস্যায় আছি। আমি যখন প্রস্রাব করতে বসি তখন আমার যোনি থেকে সাদা (সাদা স্রাব এর মত) তরল পদার্থের মত বের হয়। এটা সব সময় প্রস্রাব করার সময় বের হয়। মাঝে মাঝে হাঁটা চলা করার সময়ও বের হয়। প্রায় ৭ মাস ধরে এই সমস্যায় আছি। এতে চিন্তায় ও এই সমস্যায় আমার ওজন প্রায় অর্ধেক হয়ে গেছে। কাওকে লজ্জায় কিছু বলতেও পারতেছি না। আর গ্রামে বলার মত কোন সুযোগও নেই। তাই লজ্জা ভেঙ্গে আপনার কাছে সঠিক সমাধান চাইলাম। আমার কি সাদা স্রাব সমস্যা নাকি অন্য কোন রোগ হয়েছে তা বলবেন। আমি কি করতে পারি তাও বলবেন। আপনি আমাকে যে কোন নিদিষ্ট ঔষুধের নাম বলে দিন। আমি ফার্মেসি থেকে কিনে এনে খাব। কারণ আমার জায়গা থেকে ডাক্তার দেখানো সম্ভব না। ভাইয়া, তাড়াতাড়ি উত্তর দিবেন। খুবই আশায় ও চিন্তায় রইলাম।

 

উঃ লজ্জা ভেঙ্গে লেখার জন্য আপনাকে সাধুবাদ। চিন্তা করবেন না। খুব সম্ভবত আপনার কোন রোগই হয়নি। বর্তমানে আপনার যে বয়স সেই বয়সে নারী শরীরে বেশ কিছু পরিবর্তন হয়। এর একটি যেমন পিরিওড বা মসিক হওয়া তেমনি অপরটি সাদা স্রাব (রস) বের হওয়া। অধিকাংশ ক্ষেত্রেই সাদা স্রাব নির্গমণ নারী শরীরের একটি স্বাভাবিক ঘটনা যা বয়ঃসন্ধির (বালিকা থেকে কিশোরী হওয়ার) সময় থেকে শুরু হয়। এই সাদা স্রাব মূলত যৌনাঙ্গের অভ্যন্তরীণ অংশসমূহকে পরিষ্কার রাখার জন্যই বের হয়। যোনি ও সারভিক্স থেকে এই রস নির্গত হয়ে যৌনাঙ্গের মৃত কোষসমূহ এবং সেখানে বসবাসকারী বিভিন্ন জীবাণুদের বাইরে বের করে দেয়। লালারস যেমন আমাদের মুখের ভেতরের পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে, যোনি থেকে নির্গত এই সাদা স্রাবও স্ত্রী যৌনাঙ্গের ভেতরের অংশসমূহ পরিষ্কার রাখতে সহায়তা করে। আপনি নিজের মা, দিদি, বান্ধবী বা অপর কোন আত্মীয়াকে লজ্জা ভেঙ্গে জিজ্ঞেস করে দেখুন যে তাদের সাদা স্রাব বের হয়/হত কিনা। দেখবেন সকলেই বলবেন যে তাদেরও ওই স্রাব বের হয়। তবে ব্যক্তিবিশেষের উপর নির্ভর করে স্রাবের পরিমাণ, রঙ, গন্ধ ইত্যাদি আলাদা আলাদা হতে পারে। কারও কম বের হয় আবার কারো বেশি সাদা স্রাব বের হয়। মাসিকের বিভিন্ন সময়ের উপর নির্ভর করেও এই সাদা স্রাবের পরিমাণ ও রং-য়ে তারতম্য ঘটে থাকে। সাধারণ্ত মাসিকের মাঝামাঝি (পরপর দুবার পিরিওডের রক্ত বের হবার মাঝামাঝি সময়) এই স্রাবের পরিমাণ বৃদ্ধি পায় এবং তা দেখতে অনেকটা স্বচ্ছ লাগে। মাসিকের শেষ এবং শুরুর দিকে (মানে রক্তস্রাব হবার আগে ও পরে) এই স্রাব সাধারণত ঘন ও সাদাটে বর্ণের হয়।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন