আমার গর্ভের বাচ্চা কি বাঁচবে?
আমার শেষ পিরিয়ড হয় নভেম্বরের ১ তারিখ। প্রেগনেন্সি টেস্ট করলে পজিটিভ রেজাল্ট আসে। কিন্তু গত ২৪/২৫ ডিসেম্বর থেকে আমার হালকা ব্লিডিং হচ্ছে। আমি ডাক্তার দেখাই। ডাক্তার আল্ট্রাসোনো করে ঔষধ দেয়। বলে, বাচ্চা অসুস্থ। আমার প্রশ্ন হচ্ছে এটা কী রকম অসুস্থতা? এই বাচ্চা কি থাকবে?
উত্তরঃ আপনি গর্ভপাতের ঝুঁকিতে আছেন। আপনার আল্ট্রসোনোগ্রাম রিপোর্ট এ লেখা আছে আপনার কি সমস্যা। আপনার ব্লিডিং বন্ধ না হলে এবং ব্যথা শুরু হলে বুঝতে হবে বাচ্চা আর থাকবে না। আপনার পরবর্তীতে বাচ্চা নিতে হলে অবশ্যই ডাঃ দেখিয়ে তারপর নিবেন। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন :
সুলতানা পারভীন
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
পাবনা সদর ,পাবনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন