শনিবার

৪ মাস ধরে শালীকে ‘ধর্ষণ’ দুলাভাইয়ের

৪ মাস ধরে শালীকে ‘ধর্ষণ’  দুলাভাইয়ের
ভারতের উত্তরপ্রদেশের বাবুপুরায় ১৫ বছরের এক কিশোরীকে চার মাস ধরে ধর্ষণ করেছে তার দুলাভাই বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ওই কিশোরীর বাবা। তবে এখনো ধর্ষককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা যায়, ওই কিশোরীর বাড়ি আলিগড়ে। ১১ বছর আগে কিশোরীর বোনের সঙ্গে রাবুপুরার অভিযুক্ত ব্যক্তির বিয়ে হয়। চার মাস আগে এক দুর্ঘটনায় কিশোরীর বোন মারা যান। এরপরই বাড়ির কাজের জন্য কিশোরীকে জামাইয়ের কাছে রেখে আসেন তার বাবা।
কিশোরীর অভিযোগ, এ চার মাসে তাকে প্রতিদিন ধর্ষণ করেন দুলাভাই। এমনকি বিষয়টি কাউকে জানালে কিংবা বাড়ি ফিরে যেতে চাইলে তাকে খুন করবে বলে দুলাভাই হুমকি দেয়।  
সোমবার ওই কিশোরীকে তার বাবা বাড়ি নিয়ে যেতে আসেন। তখনই বাবাকে এ ঘটনা জানায় সে। পরে কিশোরীকে বাড়ি নিয়ে যেতে চাইলে শশুরকে বাধা দেয় জামাই। এসময় কিশোরীর বাবাকে মারধর ও গালিগালাজ করেন অভিযুক্ত ব্যক্তি।পরে রাবুপুরা থানায় জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দেন কিশোরীর বাবা।
রাবুপুরা থানার পুলিশ বিনোদ পান্ডে জানান, কিশোরীর বাবা জামাইয়ের বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন