শুক্রবার

প্রতিবেশি আন্টির সাথে যৌন সম্পর্ক থেকে কিভাবে মুক্ত হব?

 

আমার বয়স আঠার। আমার পাশের ফ্ল্যাটের আন্টি আমাকে সিডিউস করত। প্রায় ছমাস আগে ওনার সাথে আমার আন্টির সাথে যৌন সম্পর্ক গড়ে ওঠে। পাশাপাশি হওয়ায় আমরা অবাধে প্রতিদিন তিন থেকে চার বার সংগম করি। এখনও চলছে। আমি নাস্তিক তাই পাপ বোধ নেই। কিন্তু আমার বয়স কি যৌন সঙ্গম করার উপযুক্ত? আমার কি কোন শারীরিক সমস্যা হতে পারে?(আমরা কনডম ইউস করি)। এই সম্পর্ক থেকে মুক্ত হব কিভাবে?

আপনার বয়স অবশ্যই যৌন সঙ্গম করার জন্য উপযুক্ত। যেহেতু আপনি কনডম ব্যবহার করছেন তাই শারীরিক সমস্যা হবার সম্ভাবনাও সীমিত। কাজেই এই দুটি দিক থেকে দেখতে গেলে আন্টির সাথে যৌন সম্পর্ক নিয়ে চিন্তা করার বিশেষ কোন কারণ নেই। আপনি এটাও লিখেছেন যে আপনার পাপবোধ নেই। তাহলে এই সম্পর্ক থেকে মুক্ত হতে চাইছেন কেন? আসলে আপনি নাস্তিক হলেও আপনার মনে মনে এক ধরনে অপরাধবোধ কাজ করছে এই অবৈধ সম্পর্কের জন্য। লোক জানাজানির ভয়ও হতে পারে। এছাড়া আপনার এখন নিজের বয়সি মেয়েদের সাথে সম্পর্ক করার বয়স। খুব শীঘ্রই হয়তো আপনি প্রেম করবেন। সেক্ষেত্রে আন্টির সাথে সম্পর্ক একটা বড় বাধা হতে পারে। তাই আন্টির সাথে যৌন সম্পর্ক এখনই পরিত্যাগ করাই ভাল। নাহলে আপনার ভবিষ্যত নষ্ট হতে পারে।

 

আন্টির সাথে যৌন সম্পর্ক থেকে মুক্তির উপায়

আন্টির সাথে যৌন সম্পর্ক থেকে মুক্ত হতে গেলে প্রথমেই সেই আন্টিকে বুঝিয়ে বলুন যে আপনি আর এই অবৈধ সম্পর্ক রাখতে চান না। হয়তো তিনি নিজে থেকেই দূরে সরে যাবেন কারণ ওনারও লোকলজ্জার ভয় আছে। যদি ওই আন্টি নিজে থেকে আপনাকে ছাড়তে না চান তবে আপনি ওনার সাথে যোগাযোগ বন্ধ করে দিন। যেহেতু উনি আপনার পাশের ফ্ল্যাটেই থাকেন তাই ওনাকে avoid করা একটু শক্ত। তবুও চেষ্টা করুন পারতপক্ষে ওনাকে এড়িয়ে যেতে। ওনার ফোন ধরবেন না। দরকার হলে ফোনের নম্বরও পরিবর্তন করুন। একা কখনোই আন্টির সাথে দেখা করবেন না। সবথেকে ভাল হয় অন্তত কিছুদিনের জন্য অন্য কোথাও গিয়ে থাকতে পারলে। যেমন কোন আত্মীয়ের বাড়ি বা বন্ধুর বাড়ি চলে যেতে পারেন কিছুদিনের জন্য। নিজেকে সর্বদা কোন না কোন কাজে ব্যস্ত রাখুন। আপনার যেসব কাজ করতে ভাল লাগে সেইসব কাজ করুন। মনে রাখবেন “অলস মস্তিষ্কই শয়তানের বাসা!” শারীরিক ও মানসিক শ্রম করুন। তাতে মন থেকে আন্টির প্রতি আকর্ষণ কমে যাবে। আপনার বয়সি কোন মেয়ের সাথে প্রেম করুন। আশা করা যায় এই উপদেশগুলো মেনে চললে আপনি আন্টির সাথে যৌন সম্পর্ক থেকে মুক্ত হতে পারবেন। শুভেচ্ছা রইল।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন