ওয়্লেসের স্বানসি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে করা এক গবেষণায় আশ্চর্যজনক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে৷ সার্ভে রিপোর্টে দেখা গিয়েছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠরত প্রতি ২০ জন ছাত্রছাত্রীদের মধ্যে একজন দেহব্যবসার সঙ্গে যুক্ত৷
সুডেন্ট সেক্স ওয়ার্ক প্রজোক্টের রিপোর্টে প্রকাশ্যে এসেছে মেয়েদের থেকে ছেলেরা এই ধরণের কাজের সঙ্গে বেশি সংখ্যায় যুক্ত৷ জানা গিয়েছে, পড়ুয়ারা দেহব্যবসা ছাড়াও ইন্টারনেটে সেক্ট চ্যাটের মাধ্যমেও রোজগার করে৷
মিররে প্রকাশিত খবর অনুযায়ী, এই সার্ভের প্রধান গবেষক ডা. ট্রেসি সাগর জানিয়েছেন এই বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে৷ ইউনাইটেড
কিংডমের ছাত্রছাত্রীরা সেক্স ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত৷ তবে এদের মধ্যে বেশিরভাগই এই পেশা লুকিয়ে রাখেন ও কাউকে এ বিষয়ে কিছু জানান না
গবেষক আরও জানিয়েছেন, এই কাজের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা একেবারেই সুরক্ষিত নন, এমনকি তারা নিজেদের সুরক্ষিত মনেও করেনা৷ছাত্র ছাত্রীদের মধ্যে পয়সার অভাবে দেহব্যবসার প্রবৃত্তি বেড়ে যাওয়ায় চিন্তিত বিশ্ববিদ্যালয়ও৷ এই বিষয়ে খুব তাড়াতাড়ি রণনীতি তৈরি করে অভাবের শিকার ছাত্রছাত্রীদের সাহায্য করতে চলেছে বিশ্ব বিদ্যালয়৷
বিগ লটারি ফান্ডের তরফ থেকে এক অনুদানে মোট ৬৭৫০ ছাত্রছাত্রীদের সামিল করা হয়েছিল যাদের মধ্যে পাঁচ শতাংশ ছাত্র ও সাড়ে তিন শতাংশ ছাত্রী স্বীকার করেছেন তারা দেহব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করেন৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন