সফেদ পাঞ্জাবি নতুন লুঙ্গি পড়ে দাদিকে যে সব মধ্যবয়স্ক পুরুষ কদমবুচি করতে আসতেন তাদের মধ্যে একজন ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি আসতেন দুতি আর গোলকাটা পাঞ্জাবি পড়ে। দাদিকে কদমবুচি করে বুকের মধ্যে মুখগুজে কাঁধতেন প্রায় আধঘন্টা। তারপর খেয়েদেয়ে ঘর ছাড়তেন।
অনেক পরে জানলাম সেই ভদ্রলোকের ইতিহাস। তাঁর নাম সুবল শীল। পাশের হিন্দু পাড়ার অনিল শীলের পুত্র। সুবল কাকার জন্মের তিন মাসের মাথায় তার মাত্রি বিয়োগ হয়। সেময় আমার দাদির দ্বিতীয় পুত্র, জন্মের মাত্র চল্লিশ দিনের মাথায় মৃত্যু হয়।দাদি পুত্র শোক ভুলেছে সুবল কাকাকে বুকের দুধ পান করিয়ে। আমার দাদি অসম্ভব ধর্মীক ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন