ঢাকা: দেশের একটা বড় উদ্যানের ভিতরের ঘটনা নিয়ে অনুসন্ধান করেছে বেসরকারি টেলিভিশনের ‘তালাশ টিম’। পাঠকদের জন্য তালাশ টিমের অনুসন্ধনমুলক রিপোর্টটি তুলে ধরা হল।
ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যেতে গাজীপুর চৌরাস্তা পার করার পর ৫-৬ কিলোমিটারের মধ্যেই শুরু হয়ে যায় ভাওয়াল জাতীয় উদ্দ্যানের সীমানা। গাজীপুর জেলা সদর ও শ্রীপুর উপজেলার প্রায় ৫ হাজার হেক্টর জায়গা জুড়ে ভাওয়াল জাতীয় উদ্যান। এই উদ্দ্যানের বিভিন্ন বৃক্ষের মধ্যে শাল বৃক্ষের প্রাধান্য রয়েছে। প্রাধান্য আছে গজারি বৃক্ষের। তাই স্থানীয়দের কাছে এই উদ্দ্যান শাল বন বা গজারি বন নামেও পরিচিত।
এক জড়িপে দেখা যায়, এই উদ্দ্যানে প্রায় ৩৫৬ প্রজাতির উদ্ভিদ ও ১৩২ প্রজাতির প্রাণীর উপস্থিতি রয়েছে। ১৯৮২ সালে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকেই ধীরে ধীরে এটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে।
এই বিশাল উদ্যানকে কেন্দ্র করে জীবিকার উপায় গড়ে উঠেছে অনেক মানুষের। বনের ভিতর বিচিত্র সব কর্মকান্ডে জড়িয়ে পরেছে তারা। এই উদ্যানে এমন কোন খারাপ কর্মকান্ড নেই যা না হয়। মদের ব্যবসা থেকে শুরু করে দেহ ব্যবসা সবই চলে অবাধে। দেখুন এই উদ্দ্যানের ভিতর কি কি কর্মকান্ড ঘটে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন