প্রশ্ন ১ঃ একবার বীর্য যোনিতে প্রবেশ করার পর কি দাঁড়িয়ে বা উবু হয়ে বসে থেকে যোনি থেকে বীর্য (sperm) বের করে দিলে কি প্রেগন্যান্সি আটকানো যায়?
তবে শুক্রাণু (শুক্রাণু কি? এর গঠন সম্পর্কে জানুন) সারভিক্সে প্রবেশ করলেই যে প্রেগন্যান্ট হবে তার কোন মানে নেই। অসুরক্ষিত সহবাসের পর কোন নারী গর্ভবতী হবে কিনা সেটা নির্ভর করে তার মাসিকের কত নম্বর দিনে সহবাস হয়েছে তার উপর। যদি মাসিকের ব্লিডিং শুরু হবার দিন থেকে গুণতে শুরু করা হয় তবে প্রথম থেকে সপ্তম দিন এবং ২১ থেকে ২৮ তম দিন পর্যন্ত সঙ্গম হয়ে থাকলে গর্ভবতী হবার সম্ভাবনা খুব কম। তবে এই হিসেব যাদের নিয়মিত ২৮ থেকে ৩২ দিনে পিরিওড হয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য। মোট কথা হল যে গর্ভসঞ্চারের জন্য ডিম্বাণু ও শুক্রাণুর মিলন প্রয়োজন। স্ত্রী যৌনাঙ্গে বীর্যপাতের পর শুক্রাণু ৩ থেকে ৭ দিন বেঁচে থাকতে পারে এবং ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গমনের (ওভিউলেশন) পর তা প্রায় ২৪ ঘন্টা বেঁচে থাকে। তাই নিজে হিসেব করে দেখুন আপনার কবে ওভিউলেশন হয়েছে। সেইদিন বা তার আগের সাতদিনের মধ্যে সহবাস করে থাকলে প্রেগন্যান্ট হতে পারেন।
[বিঃদ্রঃ – ওভিউলেশনের সময় সাধারণত যোনি থেকে স্বচ্ছ ও চিটচিটে স্রাব নির্গত হয়। ওভিউলেশন সাধারণত মাসিকের ব্লিডিং শুরু হবার ১২ থেকে ১৯ তম দিনের মধ্যেই হয়ে থাকে।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন