ডায়েট বা ব্যায়াম স্বাস্থ্য ভালো রাখার জন্য জরুরি। এর থেকেও জরুরি সুখী থাকা।মাঝে মাঝে আমাদের জীবনে এমণ পরিস্থিতির সৃষ্টি হয় যখন মন খুব বেশি খারাপ থাকে।কিন্তু মন খারাপ করে রাখতে তো কেউই চায় না। সবাই চায় মনটাকে ফুরফুরে রাখতে।মন খারাপ হলে মন ভালো করার আছে বেশ কিছু সহজ উপায়।সে সব বিসয়ে আপনাদের জানাতে অাপনার ডক্টরের আজকের এই পোস্ট।
১। বেশি কিছু চিন্তা না করে বেরিয়ে পড়ুন। যেদিকে দুচোখ যায় হাঁটা দিন। বাসার আশে পাশে এমন কোন জায়গায় ঢুকে পড়তে পারেন যেখানে হয়ত আগে যাননি, বা কম যাওয়া হয়। তবে এই গরমে হাঁটার জন্য ভোর অথবা বিকেল বেলাটাই ভাল। হঠাৎ পরিকল্পনা ছাড়া এরকম হাঁটা আপনার খারাপ মুড ভাল করে দিতে পারে।
২। হাঁটতে ইচ্ছে না করলে সাইকেল নিয়ে বেড়িয়ে পড়ুন। ব্যস্ত রাস্তা এড়িয়ে কোলাহল মুক্ত নিরিবিলি রাস্তায় প্রশান্তি নিয়ে কিছুক্ষন প্যাডেল মারুন। নিমিষেই ফুরফুরে হয়ে যাবেন।
৩। হুট করে একটু বাইরে ঘুরতে যেতে পারেন। মন ভাল করার জন্যে বেড়ানোর ওপরে কিছু হতে পারে না। পাহাড়, সমুদ্র, সবুজ, নদী যেমনটা ভালো লাগে চলে যান। মন ভালো হবেই।
৪। পছন্দের গান শুনুন। কানে হেডফোন লাগিয়ে ভলিউম একটু বাড়িয়ে দিন। যেন আশেপাশের শব্দ কানে আর না আসে। এবার ঢুকে যান মিউজিকের ভেতর। তবে বিরহের গান নয়, একটু আপবিট কিছু হলে ভাল। মনটা চাঙ্গা করতে হবেতো!
৫। পছন্দের খাবারটি বাসায় বসে নিজেই বানিয়ে নিন। কখনও রান্না করেননি তো কি হয়েছে। এইবার চেষ্টা করে দেখুন!ইন্টারনেটে প্রিয় খাবারের রেসিপি শিখে আপনার রান্নার হাতটা কেমন একবার দেখেই নিলেন না হয়। সেটা হতে পারে কাচ্চি বিরিয়ানি, তেহারি, পিৎজা কিংবা পাস্তা। স্বাদ যাই হোক রান্না করার অভিজ্ঞতাই মনটাকে হালকা করবে। কারও জন্যে রান্না একেবারে থেরাপির মত!
৬। পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত হোন, পাশাপাশি কিছু বন্ধুকে দাওয়াত করুন। এরপর সবাই মিলে মজাদার কোনো খেলা খেলুন। ভালো বন্ধুদের সঙ্গ আপনার সময়গুলোকে আনন্দে ভরিয়ে তুলতে সাহায্য করবে।
৭। হয়তো হাসার মতো পরিস্থিতি নেই, তবু চেষ্টা করুন হাসার। হাসি কখনো কখনো চাপ কমাতে সাহায্য করে, মেজাজ ভালো রাখে, বিষণ্ণতাকেও দূরে রাখে। তাই হাসুন।
৮। ভাবুন সব ঠিক হয়ে যাবে। যদিও খুব চাপের সময় এই ভাবনাটি সহজেই আসবে না, তবু ভাবুন সব ঠিক হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন