বৃহস্পতিবার

লিঙ্গ অনেক ছোট, গার্ল ফ্রেন্ড কে চুমু বা জরিয়ে ধরলে লিঙ্গ উত্তেজিত হয় না, সেক্সে ১-২ মিনিটের বেশি থাকতে পারি না সমা্ধান কি?

 

 

আমার বয়স ২২ বছর। আমার লিঙ্গ অনেক ছোট, গার্ল ফ্রেন্ড কে চুমু বা জরিয়ে ধরলে আমার লিঙ্গ উত্তেজিত হয় না। আমি ২-৩ বার সেক্স করেছি কিন্তু ১-২ মিনিটের বেশি ক্ষণ থাকতে পারি না। উল্লেখ্য, ছোট বেলায় ভুল ওষুধের ফলে আমার একটি অণ্ডকোষ হারিয়ে ফেলেছি, সেক্স করার সময় বা পরবর্তিতে বাচ্চা নিতে কোন রকম সমস্যা হবে কিনা জানালে খুব উপকার হতো

 

উত্তরঃ মানুষের জন্মের সময় তার অন্ডকোষ শরীরের ভেতর দিকেই থাকে। বয়স বাড়ার সা‍থে সাথে তা নিচের দিকে নেমে আসে। অনেক সময় কোন ধরণেরে অভ্যন্তরীন বাধার কারণে অন্ডকোষ ভেতরে থেকে যেতে পারে। এটা হালকা ভাবে নেবেন না। কারণ অনেক সময় এ অন্ডকোষ ভেতরে থেকে ক্যান্সারে রূপ নিতে পারে। আপনি অতি সত্তর একজন ইউরোলজিস্ট এর সাথে দেখা করুন। এটি একটি ক্ষুদ্র অপারেশনের মাধ্যমে ঠিক করা সম্ভব যা দেশে হর হামেশাই হচ্ছে।

আর আপনার স্পার্ম কাউন্ট করে যদি তা ১ কোটির উপরে পাওয়াযায়, তবে বাচ্চা নিতে সমস্যা হবার কথা নয়। আশা করি ভাল থাকবেন।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন