আমি ঢাকা পলিটেকনিকে প্রথমবর্ষে পড়ি। আমি একটি মেয়েকে ভালোবাসি। আমার বাড়ির সবাই জানে যে আমি ঢাকায় পড়াশোনাই করছি। আমি আমার প্রেমিকাকে হারানোর ভয়ে বিয়ে করে ফেলেছি।প্রেমিকার পেটে এখন দেড় মাসের বাচ্চা। কিন্তু আমি আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বাড়িতে কিছু জানাতে পারব না। খুব ভয়ে আছি, কী করব?
আপনি ও আপনার প্রেমিকা কী করবেন, সেটা আমি বলতে পারি না। তবে দুটি উপায় বলছি। এক- যদি সন্তানকে বাঁচাতে চান তাহলে যেভাবেই হোক বাসায় বলতেই হবে। এছাড়া আর কোন উপায় নেই। কিন্তু সাথে এটাও ভাবতে হবে যে মাত্র প্রথম বর্ষে পড়েন, স্ত্রী সন্তানকে খাওয়াবেন কী? আর দুই- বাচ্চা আবোরশন করিয়ে ফেলতে পারেন। যেহেতু আপনারা লিগ্যালি বিবাহিত, এই কাজে সমস্যা হবার কথা নয়। তবে দেড় মাসে গর্ভপাত নিরাপদ হবে কিনা সেটাও একটা প্রশ্ন গর্ভপাত কতদিনের মধ্যে হওয়া নিরাপদ?। ৪ সপ্তাহের পর সাধারণত ডাক্তাররা এই কাজটি করতে চান না। তাছাড়া প্রথম বাচ্চা নষ্ট করলে পরবর্তীতে গর্ভধারণে সমস্যা হতে পারে।
আপনি ও আপনার প্রেমিকা অতি দ্রুত একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞের কাছে যান। তাঁর সাথে পরামর্শ করুন। শরীর মেয়েটির, সন্তান জন্ম সে দেবে। তাই তাঁকেই সিদ্ধান্ত নিতে দিন সে কী চায়। সন্তান রাখতে চায় নাকি গর্ভপাত করাতে চায়। আপনি তাঁর স্বামী, স্ত্রী যেটাই সিদ্ধান্ত নিক না কেনা আপনার উচিত হবে প্রত্যেক মুহূর্ত তাঁর পাশে থাকা। একটু অবহেলার মূল্য ভয়াবহ প্রমানিত হতে পারে!
পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন