শুক্রবার

বীর্য খুব পাতলা, কাঠালি কলা খেলে কি উপকার হবে?

 

 

 

 

আমার বয়স ২৬ বছর, অবিবাহিত। আমার বীর্য খুব পাতলা ও তাড়াতাড়ি বীর্যপাত হয়। কি করলে উপকার পাব? কাঠালী কলা খেলে কি বীর্য শক্ত হয়? প্লিজ বলবেন?

 

উত্তরঃ Semen যা বীর্যরস নামেও পরিচিত, হচ্ছে এক প্রকার জৈব তরল যা spermatozoa পারে ধারণ করে। বীর্য পেলভিসের ভেতরে সেমিনাল ভেসিকল থেকে তৈরি হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে Sperm বের হয় তাকে বীর্যপাত বলে।

 

কাঠালী কলা শরীরের পক্ষে উপকারী খাবার। কাজেই নির্দ্বিধায় কাঠালী কলা খেতে পারেন। কিন্তু তাতে বীর্য ঘন হয় কিনা সেটা কেউ পরীক্ষা করে দেখেনি। পরপর দুবার বীর্যপাতের মাঝে ব্যবধান বাড়িয়ে দিন। আপনি তিনদিন বা সাতদিন অন্তর অন্তর বীর্যপাত করুন, তাহলে আপনার বীর্যও খানিকটা গাঢ় দেখাতে পারে। জল কম খেলেও sperm ঘন হতে পারে। তবে sperm পাতলা না গাঢ় সেটা নিয়ে অযথা মাথা ঘামানো নিষ্প্রয়োজন। বীর্য পাতলা হলে তাতে কোন ক্ষতি হয়না। ব্যক্তিবিশেষের উপর নির্ভর করে বীর্যের ঘনত্বও আলাদা আলাদা হয়। বীর্যের ঘনত্ব বয়সের উপরও নির্ভর করে। কেবল যখন আপনি বিয়ে করে সন্তানের জন্য চেষ্টা করবেন তখন দুদিন পরপর সেক্স করবেন যাতে বীর্যে শুক্রাণুর সংখ্যা যথেষ্ট থাকে। ট্রেনে, বাসে, পাবলিক টয়লেটে কিছু কিছু বিজ্ঞাপনে “ধাতু তারল্য” বা “ধাতু দৌর্বল্য” বলে যে রোগের কথা লেখা হয় সেটা আদপে কোন রোগ নয়, মিথ্যা প্রচার। sperm পাতলা হলে তার ফলে শীঘ্রপতন (তাড়াতাড়ি) হয়না। একইভাবে বীর্য গাঢ় হলেও শীঘ্রপতন ঠিক হয়ে যাবেনা।

 

 

শীঘ্রপতনের সমস্যার সমাধান করতে হলে অনেক সময় নিয়ে হস্তমৈথুন করা অভ্যাস করুন। হস্তমৈথুন করতে করতে যখনই মনে হবে যে আর একটু করলেই বীর্যপাত হবে সেই মুহূর্তেই হস্তমৈথুন থামিয়ে দিন। উত্তেজনা একটু কমলে আবার শুরু করতে পারেন। এইভাবে করতে থাকলে দেখবেন আপনার বীর্যপতনও বিলম্বিত হবে। তার সাথে সাথে “কেগেল এক্সারসাইজ” করুন। আমাদের এই ওয়েব সাইটে শীঘ্রপতন সংক্রান্ত অনেকগুলি পোস্ট রয়েছে সেগুলো পড়ুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন