প্রশ্ন ৪ঃ Sir,অনেক দিন হল আমার লিঙ্গ থেকে প্রস্রাবের পরে অতিরিক্ত বীর্য বের হয়। অনেক অষুধ খেয়েছি কাজ হয় না। ভয়ে বিয়ে করতে মন চায় না।
উঃ আপনি কি ওষুধ খেয়েছেন? কোন ডাক্তার দেখিয়েছেন? প্রস্রাবের পরে যা বের হয় সেটা যে বীর্য তা নিশ্চিত হলেন কিভাবে? আপনি কি প্রস্রাব পরীক্ষা (Urine Test) করিয়েছিলেন? আপনি একজন ভাল ইউরোলজিস্টের সাথে পরামর্শ করুন। আপনার প্রস্রাব পরীক্ষা করলেই বোঝা যাবে আপনার সত্যিই কোন সমস্যা রয়েছে কি না। যদি সত্যিই কোন সমস্যা থাকে তবে অবশ্যই তার সমাধানও রয়েছে। কাজেই অযথা ভয় পাবেন না। ডাক্তার দেখান। হাতুড়ে কবিরাজের কাছে যাবেন না। আমাদের মনে হয়না যে বিয়ে করলে আপনার কোন সমস্যা হবে। শুভেচ্ছা রইল। আর নিচে বীর্য ঘন করার উপায় নিয়ে আলোচনা করা হলো , চাইলে পড়তে পারেন।
বীর্য ঘন করার উপায়
নিয়মিত পুষ্টিকর খাবার খেলে এমনিতেই পুরুষের বীর্য ঘন হয়ে থাকে। যেমন প্রতিদিন দুধ, ডিম, মধু গ্রহণ করলে সাধারণত আর কোনো কিছুরই দরকার পড়ে না। অনেকে আবার সরাসরি ঔষধ খাওয়া শুরু করে দেন। তারও কোনো দরকার আছে বলে ডাক্তাররা মনে করেন না। কারণ পুরুষের বীর্য উত্পন্ন হয় সরাসরি তাদের খাবার থেকে।
আর যদি কিছু খেতেই মনে চায় তাহলে “শিমুল মূল চূর্ণ” এবং “শিলাজুত” প্রতিদিন ১ চামচ পরিমান সকালে পানিতে মিশিয়ে সপ্তাহ বা ১০ দিন খেতে পারেন। এতেই কাজ হয়ে যাবে। “শিলাজুত” আগের দিন পানিতে ভিজিয়ে রাখতে হয়। এগুলো প্রাকৃতিক।ভালো কোন ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবং যেসকল ওষুধে পার্শ্বপ্রতিক্রিয়া নেই সেই ওষুধগুরেলা বীর্য় ঘন করার জন্য খেতে পারেন। কিন্তু আমরা রোগ-ব্যাধি ছাড়া কাউকেই কোনো প্রকার ঔষধ খাওয়ানোর পক্ষপাতি নই। ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন