মঙ্গলবার

বাসর রাত ও বিড়ালকাহিনি অবশ্যই পড়বেন

 

 

বাসর রাত প্রত্যেকটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটির অপেক্ষা যৌবনে পা দেওয়ার পর প্রত্যেক যুবক যুবতি করতে থাকে। বাসর রাত যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, তাই এর সম্পর্কে কিছু ধরাণা থাকা ভালো। তা না হলে তীরে এস তরী ডুবে যেতে পারে। আর তাতেই বাসর রাত মাটি হয়ে যেতে পারে।

 

বাসর রাত ও বিড়ালকাহিনি পড়ুন

ছোট ফুফু বেশ ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করলেন, ‘তোর কি সত্যিই কোনো প্ল্যানপ্লুন নেই?’
আমি মুগ্ধ দৃষ্টিতে দেয়ালে শিকারের অপেক্ষায় থাকা একটা টিকটিকি দেখছিলাম। ফুফুর গলার ঝাঁজে শেষ পর্যন্ত কী ঘটে, তা দেখার সৌভাগ্য হলো না। তাঁর দিকে তাকিয়ে বললাম, ‘কয়েকটা টিকটিকি মারলে কেমন হয়?’
এবার রীতিমতো হুংকার ছাড়লেন তিনি, ‘থাপড়ায়ে দাঁত ফেলে দিব! আমি তোর সাথে ইয়ার্কি করছি?’
দাঁত ফেলে দেওয়ার কথায় দমে গেলাম। ফুফুর ধারণা, আমার মতো একটা ‘হ্যাবলাকে’ বউ নামক মানুষটি উঠতে-বসতে ‘বেচে খাবে’! কাজেই তেমন কিছু যাতে না হয়, তার জন্য এখনই ‘প্ল্যানপ্লুন’ করা দরকার! আমার এই ফুফু আমার দেখা দুনিয়ার সবচেয়ে বোকা এবং ভয়ংকরতম নারী। আমাদের গোষ্ঠীতে অন্ত কিংবা আন্তপারিবারিক ঝুট-ঝামেলায় পরামর্শক হিসেবে তো কাজ করেনই, ধমকি-ধামকি এবং চড়-থাপড় দেওয়ার কাজগুলোও নিজে দায়িত্ব নিয়ে করেন!
খানিক বাদেই একটু সুর নরম করে বললেন, ‘বাসর রাতে বিড়াল মারার কথা যে বলেছি, গল্পটা জানিস তো? বউকে যা টাইট দেওয়ার, বাসর রাতেই দিতে হয়!’

 

আমি একটু হাই তোলার মতো ভঙ্গি করে বললাম, ‘এই মেয়ে তো আধুনিক যুগের। বিড়াল-টিড়াল মারলে ভয় পাবে না। চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বরং খাঁচায় বন্দী বাঘ-সিংহের ব্যবস্থা করতে পারলে ভালো হয়!’
এবার আর মুখে নয়, চোখের অগ্নিদৃষ্টি দিয়েই বুঝিয়ে দিলেন যে ‘থাপড়ায়ে’ আরও একবার দাঁত ফেলতে ইচ্ছুক তিনি! আমি আবারও দমে গিয়ে বললাম, ‘ঠিক আছে, তুমিই বলে দাও কী করতে হবে।’
‘আজ বাদে কাল বিয়ে। এখন তো আর তেমন কিছু ভেবে বের করা যাবে না। তুই বরং তোদের পোষা বিড়ালটাকেই…’
ফুফু কথা শেষ করতে পারলেন না। এতক্ষণ নীরব দর্শকের ভূমিকায় থাকা ফুফা বলে উঠলেন, ‘তোমার মাথাটাথা খারাপ হয়েছে নাকি! কী আবোলতাবোল বকছ!’

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন