বৃহস্পতিবার

সিজারে বাচ্চা হবার পর আমার স্ত্রীর তলপেট অনেক বড় হয়ে গিয়েছে, পেট কমাতে করণীয় কি?

 

আমার স্ত্রীর সিজারে বাচ্চা হয়েছে। বাচ্চার বয়স চার মাস। আমার স্ত্রীর ওজন আগের থেকে ১০ কেজি বেড়ে গিয়েছে। নিচের পেট অনেক বড় হয়ে গিয়েছে। আগে এত মোটা পেট ছিল না। বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে তবুও আমার স্ত্রীর পেট কমছে না। দেখে মনে হয় পেটে আরেকটি বাচ্চা আছে। কী করব? দয়া করে সমাধান দিন।

 

উত্তরঃ সিজার পরবর্তী মেদ খুবই সাধারণ একটা ঘটনা। আমাদের সামান্য অবহেলা এর প্রধান কারণ। বাচ্চাকে ফিডিং দেওয়ার কারণে এখন সবাই একটু বেশি খাওয়া দাওয়া করে থাকেন,যা প্রসবের পরে ঢিলেঢালা চামড়ার নীচের মেদ দ্রুত বাড়িয়ে দেয়। আপনার উচিত দুইবেলা আধ ঘন্টা জোরে হাঁটা, পেটে হালকা সেঁক নেয়া, টাইট আন্ডার গার্মেন্টস পরা যা রাতে খুলে ফেলবেন। এটা একটু সাইজে বড় হয় যা পেটের অনেক অংশ ঢেকে ও চাপিয়ে রাখে। ভাল ব্রান্ডের হলে তেমন কোন সমস্যা হয় না। কিছু ভাল যোগাসন আছে যা পেটের অতিরিক্ত মেদ দূর করতে সহায়তা করে। চাইলে এগুলো ইউটিউব থেকে দেখে নিয়ে অনুশীলন করতে পারেন। ধন্যবাদ

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন