৩ বছরের সম্পর্ক ছিল ওর সাথে।একদিন আমার বাসায় আসতে চায়। আমি নিয়ে আসি। সবাই জানত ও আমার ফ্রেন্ড। আমাদের ফোনেই বেশী কথা হত।ফোনে অনেক মেসেজ করত। লাভ ইউ বলত বারবার। একদিন ওদের বাসায় আমাকে দাওয়াত করে। আমি যেতে চাইনি। ও বলে আমি তোমাদের বাসায় গিয়েছে তাই তোমাকেও আসতে হবে। আমি আমার ছোট বোনকে নিয়ে ওদের বাসায় যাই।আমার ছোট বোন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। আমাকে ওর রুমে নিয়ে যায়।নিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়।আমি বাধা দেই। সে জোড় করা শুরু করে। আমি ভয়ে কেদেঁ দেই। ও তখন জোড় করেই আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমি ব্যাথায় আরো কাদতে থাকি। ৩ মিনিটের মত ও সেদিন করেছিল। করার পরেও আমাকে কাদতে দেখে ও কিছুক্ষন জড়িয়ে ধরে মানানোর চেস্টা করে।
এইটা ছিল আমার কোন ছেলের সাথে ১ম শারীরিক সম্পর্ক।পরে আমি আর কাওকেই এসব বলিনি।এই ঘটনার পর আমি ওকে ঘৃনা করতে শুরু করি। ওর সাথে কথা বলা বন্ধ করে দেই। সেও আর আমাকে ফোন দেয়নি। শুনেছি ও নাকি আরো মেয়ের সাথে এসব করেছে।
এর ১ বছর পর আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমার হ্যাজবেন্ড এসব জেনে আমাকে অনেক ঘৃনা করে।আমার সাথে কোন শারীরিক সম্পর্ক করেনি।এরপর ও বিদেশে চলে যায়। আমার সাথে কোন যোগাযোগ করেনি। ২ বছর পর বাড়িতে এসেছে।আমার সাথে কথাও হয়েছে অনেকবার।এখন নাকি ও অন্য একটা মেয়েকে লাভ করে। ওই মেয়েকে নাকি বিয়েও করবে। আর আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিবে। আমার মনে হয় আমার মরে যাওয়া উচিত। এখন আমি কি করব?
পরামর্শঃ নিয়মিত পাঠকদের কারো কোন ভালো পারমার্শ থাকলে প্রশ্নকর্তাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন।ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন