2017 at 04:05PM লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
2017 at 04:05PM লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার

এসএমএস করে জেনে নিন আপনার স্মার্ট কার্ডের সর্বশেষ আপডেট…

 

 

দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড দেওয়া শুরু করেছে সরকার। ইতোমধ্যেই অনেকে নিজেদের কার্ড বুঝে পেয়েছেন।

তবে সবার হাতে এখনো পৌঁছায়নি স্মার্টকার্ড। কিন্তু যারা এখনও পাননি তারা নিজেই জেনে নিতে পারেন কখন হাতে পাবেন আপনার কার্ডটি। ১০৫ নম্বরে এসএমএস পাঠিয়ে বা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জানতে পারবেন এ তথ্য।
এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইটের http://ift.tt/2hPRupc লিংকে গিয়ে এনআইডি নম্বর ও জন্ম তারিখ অথবা ফরম নম্বর ও জন্মতারিখ দিয়ে স্মার্টকার্ড বিতরণের তারিখ জানা যাবে। তবে যাদের স্মার্টকার্ড বিতরণের তারিখ এখনো নির্ধারণ হয়নি তাদেরকে পরবর্তীতে আবার অনুসন্ধান করার কথা বলা হবে।

এসএমএসের মাধ্যমেও বিতরণের তারিখ ও কেন্দ্রের নাম জানা যাবে। এসএমএসের মাধ্যমে জানতে SC লিখে স্পেস দিয়ে NID লিখে একটা স্পেস দিয়ে ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। আর যাদের এনআইডি ১৩ ডিজিটের তাদের এনআইডির নম্বরের প্রথমে জন্ম সাল যোগ করতে হবে বলে জানান তিনি। যেমন- SC NID 1974xxxxxxxxxxxxx

যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছে কিন্তু এখনো এনআইডি পাননি তারা SC লিখে স্পেস দিয়ে F লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফরম নম্বর লিখে স্পেস দিয়ে D লিখে স্পেস দিয়ে yyy-mm-dd ফরমেটে জন্ম তারিখ লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।

 

 

 

মঙ্গলবার

এক রাতের সহবাস মানেই ব্যভিচার নয়!

 

কী সেই মামলা? সূত্রের খবর, গুজরাতের পাটান জেলার এক মহিলা সম্প্রতি তাঁর স্বামীর কাছে খোরপোষ দাবি করে নিম্ন আদালতের দ্বারস্থ হন। মহিলা জানান, তাঁর স্বামী তাঁকে বাড়িতে থাকতে দেন না। এমনকী তাঁর নাবালক সন্তানেরও দেখভাল করেন না। কিন্তু কেন!

কাঠগড়ায় দাঁড়িয়ে মহিলা নিজেই তাঁর দীর্ঘদিনের বিবাহবহির্ভূত সম্পর্ক ও পরপুরুষের সঙ্গে অবাধ যৌনতার কথা স্বীকার করেন। এবং তার পরেই নিম্ন আদালত জানায়, স্ত্রী যে হেতু ব্যভিচারে লিপ্ত, তাই স্বামী তাঁর দেখভাল না-ও করতে পারেন।

তবে নাবালক সন্তানের দায়িত্ব বাবাকেই নিতে হবে বলে জানায় দায়রা আদালত।

 

এক রাতের সহবাস মানেই ব্যভিচার নয়। বিশেষত সেই যৌনমিলন যদি মুহূর্তের ভুলে হয়ে গিয়ে থাকে, তা হলে কখনওই তাকে পরকীয়া বলা যাবে না। বরং ‘অনিচ্ছাকৃত’ সেই ‘দুর্ঘটনা’ যদি একাধিক বারও হয়, তবুও তাকে ‘সাময়িক বিচ্যুতি’ হিসেবেই গণ্য করা উচিত। ব্যভিচার ও বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি মামলায় বুধবার এমনটাই জানিয়েছে ভারতের গুজরাটের হাইকোর্ট।

 

একই সঙ্গে ওই মহিলার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়েও মতামত দেয় নিম্ন আদালত। অভিযোগকারিণীর দিকেই আঙুল তুলে সে বার আদালতের পর্যবেক্ষণ ছিল- ‘‘অন্য পুরুষের সঙ্গে দীর্ঘদিনের এই সম্পর্ক কোনও ভাবেই মুহূর্তের ভুল কিংবা সাময়িক পদস্খলন নয়। এ ক্ষেত্রে যা ঘটেছে, সবটাই পূর্বপরিকল্পিত এবং স্বেচ্ছায়। তা-ই এটা ব্যভিচার ছাড়া কিছু নয়।”

 

কিন্তু এই যৌনমিলন যদি পরিকল্পিত ভাবে না হয়? সে ক্ষেত্রে নিম্ন আদালতের বক্তব্য ছিল-একে ব্যভিচার নয়, মুহূর্তের ভুল বলেই গণ্য করা উচিত। এই রায় ও পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ জানিয়েই হাইকোর্টে আসেন ওই মহিলা। আর হাইকোর্টেরও সেই এক মত ‘দুর্বল’ মুহূর্তের সহবাস ব্যভিচার নয়।