June 27 লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
June 27 লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার

জন্ম নিয়ন্ত্রণ পিল খেতে ভুলে গেলে কী করবেন? জেনে নিন জরুরী এই তথ্যগুলো

 

ওষুধ খেতে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তেমনই বার্থ কন্ট্রোল পিল খেতে ভুলে গেলেও আসলে মানুষটিকে দোষ দেওয়া যায় না। কিন্তু একবার পিল খাওয়া মিস হলে কী করতে হবে এ ব্যাপারে অনেকেই জানেন না। বকা খেতে হবে এই ভয়ে ডাক্তার বা পরিবারের কাউকেও জিজ্ঞেস করেন না। আপনাদের জন্যই জরুরী এই তথ্যগুলো।

 

যদিও এখান থেকে আপনি কিছু সাধারণ ধারণা পাবেন, কিন্তু এর পরেও জেনে রাখুন ডাক্তারের সাথে কথা বলাটাই সবচাইতে ভালো সমাধান। পিলটা যে খেতে বলেছে তার থেকেই উপদেশ নেওয়া ভালো। কারণ একেক ব্র্যান্ডের পিলে একেক ধরণের উপাদান থাকে। কিছু পিলের ক্ষেত্রে নতুন করে খাওয়া শুরু করলেই হয়। কিন্তু কিছু কিছু পিলের ক্ষেত্রে আবার ভুল করে না খাওয়াটা হতে পারে বেশ ঝুঁকিপূর্ণ।

এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডাক্তার লুৎফুন্নাহার নিবিড় জানান, ১-২ দিনের পিল মিস হয়ে গেলে যখন মনে পড়বে তখনই এই ১/২ দিনের পিল খেয়ে নিতে হবে এবং পরেরগুলো নিয়ম অনুযায়ী খেতে হবে। এর পাশাপাশি ইমারজেন্সি কন্ট্রাসেপ্টিভ বা এমন কোন ব্যাকআপ বার্থ কন্ট্রোল ব্যবহার করতে হবে।

আর যদি ৫-৬ দিনের মিস হয়ে যায় তাহলে আর নতুন করে পিল খেতে হবে না কিন্তু সেই পুরো মাসের জন্য তাকে এবং তার স্বামীকে অন্য কোন বার্থ কন্ট্রোল মেথড ব্যবহার করতে হবে।

কিছু পিলের একই প্যাকেটের মাঝে কয়েক লেভেলের হরমোন সমৃদ্ধ পিল থাকে। একেক সময়ে একেকটা খেতে হয়। আপনি কোন পিলটা মিস করেছেন তার ওপর নির্ভর করে সমাধান একেক রকমের হবে। এখানে দেখে নিন কম্বিনেশন পিল খাওয়া মিস করলে কী করতে হবে তার ব্যাপারে কিছু তথ্য।

  (এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয় ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি

–   Planned Parenthood এর মতে, একটানা সাতদিন বা তার বেশি গেলে গর্ভধারণের সম্ভাবনা থাকে। একটা প্যাক শেষ হবার পর নতুন একটা প্যাক শুরু করতে ভুলে গেলে অথবা পুরনো প্যাক শেষ না করলে এটা হতে পারে। এর জন্য এই চার্টটা দেখে নিতে পারেন।

–  প্যাকের শুরুতে এক বা দুইটা পিল খেতে ভুলে গেলে যখন মনে পড়বে তখনই একটা খেয়ে নিতে হবে। এর পরেরটা মনে করে সময়মত খেয়ে নিতে হবে। এই ক্ষেত্রে আপনার একটা সাতদিনব্যাপি ব্যাকআপ বার্থ কন্ট্রোল মেথড ফলো করতে হতে পারে।

–  ৩ দিন থেকে শুরু করে ২১ দিন এর মধ্যে যদি ২/১টা পিল খেতে ভুলে যান তাহলেও একইভাবে মনে পড়ার সাথে সাথে একটা পিল খেয়ে নিতে হবে এবং পরেরটা সময়মত খেতে হবে। এক্ষেত্রে সাধারণত কোন ব্যাকআপ লাগে না।

–  প্রথম দুই সপ্তাহের মধ্যে তিনটা বা তার বেশি পিল মিস করলে এক্ষেত্রে মনে পড়ার সাথে সাথে একটা পিল খেয়ে নিতে হবে এবং পরেরটা সময়মত খেতে হবে। এক্ষেত্রে সাত দিনের ব্যাকআপ বার্থ কন্ট্রোল দরকার হবে।

–  তৃতীয় সপ্তাহে যদি তিনটা বা তার বেশি পিল মিস করেন তাহলে আর ওই প্যাক থেকে ওষুধ খাবেন না, পুরো প্যাকের ওষুধ ফেলে দিয়ে নতুন একটা প্যাক শুরু করতে হবে। এক্ষেত্রে সাতদিনের ব্যাকআপ লাগবে।

পুরুষের ত্বকের ক্ষতি করতে পারে যেসব জিনিস

আজকের ব্যস্ত পুরুষ নিজের ত্বকের প্রতি উদাসীন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নিজের অজান্তেই ক্ষতি করেন ত্বকের। নারীদের তুলনায় পুরুষরা ত্বকের ব্যাপারে কম সচেতন। আর এ জন্যেই নারীদের আগেই তারা বুড়িয়ে যান।

 

অনেকে আবার মনে করেন রূপচর্চা একটা মেয়েলি ব্যাপার। তবে নিয়ম মেনে রূপচর্চা না হোক, ত্বকের জন্যে ক্ষতিকর জিনিসগুলো এড়িয়ে চললেই আপনার ত্বক থাকবে অনেকটা সুস্থ। তাই জেনে নিন কোন জিনিসগুলো পুরুষের ত্বকের জন্যে ক্ষতিকর-

রোদ –

রোদ পুরুষের ত্বকের জন্যে খুবই ক্ষতিকর। রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার না করলে আপনার ত্বকে ক্যানসারও হতে পারে। ত্বকের রোদে পোড়া ভাব দূর করাটাও অনেক কষ্টের।

সুইমিং পুল –

সুইমিং পুলের পানিতে থাকে ক্লোরিন, যা ত্বকের জন্যে ক্ষতিকর। তাই বাড়িতে এসে ভালোভাবে ত্বক পরিষ্কার করা উচিৎ।

 

মানসিক চাপ –

মানসিক চাপ আপনার ত্বকের জন্যে সবচেয়ে ক্ষতিকর। তাই যতোটা সম্ভব মানসিক চাপ মুক্ত থাকুন। ঘুমানোর আগে সব চাপ ভুলে হালকা হয়ে ঘুমাতে যান।

ধোঁয়া –

যানবাহনের ধোঁয়া এবং দূষণের ফলে ত্বকে দ্রুত বয়সের ছাপ পড়ে। তাই ঘরে ফিরে ক্লিনজার এবং ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।

ধূমপান –

ধূমপান ত্বকের জন্যে ক্ষতিকর। এটা ত্বকে বিভিন্ন জটিল সমস্যা তৈরি করে। তাই ধূমপান ছাড়ুন।

সাবান –

আপনার ত্বকের নমনীয়তা কেড়ে নেয় সাবান। অতিমাত্রায় সাবানের ব্যবহার ত্বকে ক্যানসারের কারণ হতে পারে। তাই সাবানের পরিবর্তে কম ক্ষারযুক্ত বেবি সাবান ব্যবহার করতে পারেন। অথবা সাবান ব্যবহার পুরোপুরি ছেড়ে দিন।