এক সময়ে গুজব রটেছিল, ক্যাটরিনা কইফের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে অনেকটা তাঁরই মতো দেখতে জারিন খানের প্রেমে মজেছিলেন সালমান খান! ব্যাপারটা কি গুজব না হয়ে সত্যি? নইলে ‘হেট স্টোরি ৩’-এ অন-স্ক্রিন সেক্সের কথা সালমানকে জানাতে দ্বিধা কেন জারিনের?
নিজেই এ কথা সম্প্রতি কবুল করেছেন জারিন! তিনি বলছেন, হেট স্টোরি ৩-এ আমি যে কাজ করছি, সে কথা সালমানকে প্রথমে জানাতে পারিনি। প্রচণ্ড ভয় পেয়েছিলাম। সালমান যদি বকা দেয়। যদি কাজটা করতে না দেয়।
প্রশ্ন হল, খামোখা কেন একটা ছবিতে কাজ করার জন্য জারিনকে বকা দেবেন সালমান? সে রহস্যও ভেদ করেছেন নায়িকা নিজেই! তিনি জানিয়েছেন, বলিউডের ছবি কারখানায় সালমানই তাঁকে নিয়ে আসেন! সেই সময় থেকেই বিপদে, মন খারাপের দিনে, বঞ্চনার সময়ে সালমান রয়ে গিয়েছেন তাঁর পাশে। সালমানের সঙ্গে ‘বীর’ করার পরে যখন কাজ না পেয়ে চুপচাপ বসে ছিলেন জারিন, তখনও সালমানই তাঁকে বুঝিয়ে ছিলেন, এক দিন ঠিক প্রযোজকরা চিত্রনাট্য নিয়ে দ্বারস্থ হবে জারিনের!
সেই কথা সত্যিও হল! অথচ, যেই শুনলেন অনেকগুলো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে, তখনই মুখ বন্ধ করে ফেললেন জারিন! এ কথা সালমানকে জানাবেন কী করে! সালমান অন-স্ক্রিন চুমুও সমর্থন করেন না, সেক্স তো দূরের কথা!
তা, আপাতত তো সারা দেশ দেখছে জারিনের অন-স্ক্রিন রতিক্রীড়া। সালমানও কি দেখেছেন? কী বলছেন তিনি ব্যাপারটা নিয়ে? জারিন এ ব্যাপারে একেবারে চুপ! কথাটা সলমনকে শুধাবারও সাহস হয়নি কারও!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন