মঙ্গলবার

বিয়ে করার পর যখন জানতে পারি ওর অনেক মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন আছে তখন সে…

 

প্রতিদিনই আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের ফেসবুক ফ্যানপেজে অনেক ম্যাসেজ আসে। সব ম্যাসেজর উত্তর দেওয়া সম্ভব হয় না।তাই পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় (প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে)। আপনি ও আপনার সমস্যার কথা লিখতে পারেন অামদের ফেসবুক ফ্যানপেজে  আজকের প্রশ্নঃ বিদেশে ওর অন্যান্য মেয়ের সাথে অনেক দিন যাবত সর্ম্পক আছে। বিয়ে হওয়ার কিছুদিন পর যখন আমি এসব জেনে যাই তখন থেকে ও আমার উপর আরো বেশি টর্চার শুরু করে..

 

আসসালামু আলাইকুম।আসলে আমি অনেক দিন ধরে আপনাদের সাথে আছি আর কম বেশী সব পোষ্ট গুলো পড়ি,তাই অনেক চিন্তা করে আজ নিজের ব্যাপারে কিছু লিখতে চাই, প্লিজ আমার আইডিটা গোপন রাখবেন।

আমার বয়স বর্তমানে ২৫ চলছে ।আমি ২০০৭ সালে s s c পরীক্ষার্থী ছিলাম ।পরীক্ষা সামনে করে আমার বিয়ে হয় এক প্রবাসির সাথে। আসলে বিয়ে ঠিক হয়েছে আমি জানতামনা । আমরা দু বোন আমাদের ভাই নাই। বাবাও তখন দেশে ছিলেননা, পরিবারে মা ছাড়া কেউ ছিলো না। পিছনে শুধু শত্রু ছিল। তারা আমাদের বাড়ির মানুষই। মা তখন কি করবে দিশে হারার মত বিয়ে ঠিক করে ফেলে । যার সাথে বিয়ে ঠিক করছে তার সর্ম্পকে আমি কিছুই জানতামনা । বিয়ের পরের দিন সকালে তারা সবাই একটা ছেলেকে আমার হাতে তুলে দেয় আর বলে আজ থেকে নাকি ঐটা আমার ছেলে। তখন তো মনে হয়েছিল আমি মরে যাই। ছেলেটির বয়স তখন ৭ বছর চলে। পরে জানতে পারলাম এটা তার ছেলে যার সাথে আমার বিয়ে হয়েছে, তার বউ নাকি মারা গেছে। যাই হোক আমি অনেক কাঁন্না কাটি করলাম, কি করবো মা বাবার দিকে তাকিয়ে সব মেনে নিলাম।

বিয়ের পরে ও দেশে ছিলো মোট ১ বছর ২৪ দিন, এর মধ্যে আমার একটা মেয়ে হয়। আমার হ্যাজবেন্ডের বয়স বর্তমানে ৫৫ চলে। বিয়ের পর থেকে ওর ফ্যামিলির লোকেরা আমার উপর অনেক অত্যাচার করছে।এখন পর্যন্ত করেই যাচ্ছে। মাঝে মাঝে ওর আগের শশুর বাড়ি থেকে লোক আসে, তারাও আমার উপর টর্চার করে । ওর বড় ভাই, ওর মা, বোনের জামাই বড় ভাইয়ের বউ সবাই আমার গায়ে হাত উঠায়। মায়ের কাছে বলছি বার বার । মা বলে ধৈর্য ধরতে কিন্তু আমি আর পারিনা। ও বিদেশে গেছে আজকে ৪ বছর। দেশে আসেনা + আমার সাথে যোগাযোগ ও করতে চায়না। মিস কল দিলে বলে কেনো মিস কল দিছি। টাকা পয়সাও দিতে চায়না আমাদের বাড়িতে ও তেমন যেতে দেয়না। অনেকদিন ধরে মেয়েটার সাথে তেমন কথা বলেনা। আমাদের সামনে সবার সাথে কথা বলে। আমি কয়েক মাস আগে বলছি যে “ আপনি এমন করলে আমি কি করবো? সবাই তো করে মেনে নেওয়া যায় কিন্তু আপনি এমন করলে আমর কষ্ট হয়। ঠিক আছে আমার সাথে কথা বলবেননা কিন্তু মেয়েটার সাথে তো একটু কথা বলতে পারেন” – তখন সে বলে বেশি কথা বলবি ঘাড় ধরে বের করে দিবো, আমার মা বাপ ধরে গালি দেয়, বলে তোকে রাখার মতো রাখবোনা ডিভোর্স ও দিবোনা।

এখন আমি আর পারছিনা, ভীষন অসুস্থ আমি, আমা শরীরের অবস্থা কেউ জিজ্ঞেস ও করেনা। ওর এক বন্ধু আমাকে বলতো যে বোন তুমি এখানে থাকতে পারবেনা ও বিদেশে তোমার নামে এটা সেটা বলে বেড়ায় সাথের মানুষের কাছে। আমি বিশ্বাস করিনি তার কথা। তখন সে ভিডিও করে পাঠায়। সে বলে তার আগের বউ ভালো ছিলো, আমি নাকি ভালনা। সে আমাকে রাখবেনা। তবে এখন ডিভোর্স দিবেনা আমার সময় শেষ করে দিবে। আর একটা কথা বিদেশে ওর অন্যান্য মেয়ের সাথে অনেক দিন যাবত সর্ম্পক আছে। যখন আমি এসব জেনে যাই তখন থেকে ও আমার উপর আরো বেশি টর্চার শুরু করে…
এখন আপনাদের কাছে আমি হেল্প চাই প্লিজ আমাকে একটা রাস্তা দেখান আমি কি করবো আমি যে আর পারছিনা সহ্য করতে প্লিজ আমি কি করবো একটু বলে দেন।।

আপনার ডক্টরের উত্তরঃ 

একজন বিবাহিত ছেলেকে বিয়ে করতে যাচ্ছেন অথচ আপনি জানতেন না !! যদি না জেনে থাকেন তবে তো আপনার সংসারের অশান্তির দ্বায় দ্বায়িত্ত্ব সম্পুর্ন আপনার মা কে নিতে হবে। উনি কেন আপনাকে অন্ধকারে রেখে ৭ বছরের ছেলে সহ একটা বিবাহিত লোকের সাথে আপনার বিয়ে দিল ?? এতটাই বোঝা হয়ে গিয়েছিলেন আপনি ??

দেখেন আপনি প্রেম করে বিয়ে করেন নি। ফ্যামিলির পছন্দ করা ছেলের সাথে বিয়ে করেছেন। তাই আপনার সাংসারিক ঝামেলা মোকাবেলার দ্বায়িত্ত্ব আপনার পাশাপাশি আপনার ফ্যামিলির উপরেও বর্তায়। আসলে আপনার প্রথম থেকেই হ্যাজবেন্ড, শ্বশুড় বাড়ির লোকজনদের পছন্দ হয়নি। উপরন্তু ৭ বছরের একটা ছেলে বোনাস হিসেবে পেয়ে ওদের সাথে আপনার আর এডজাস্ট করে ওঠা হয়নি। তাই এত সমস্যা।

বিয়ে যেহেতু হয়ে গেছে এখন এডজাস্ট করে নেয়া ছাড়া আপনার আর কোন গতি নেই। শ্বশুড় শ্বাশুড়ী আর কয়দিন, ভবিষ্যতে পুরো সংসার কিন্তু আপনার। একটু ধৈর্য ধরেন।সৎ ছেলেটাকে আপন করে নিন। সুদিন আসবেই। আর হ্যা, এই সময় অন্য কারো সাথে সম্পর্কের কথা চিন্তাও করবেন না। মনে রাখবেন, বিবাহিত মেয়েদের সবাই ভোগ করতে চায় বাট দ্বায়িত্ত্ব নিতে চায়না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন