শুক্রবার

২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত একটা ছেলের সাথে ওর…

 

 

আমি ইন্টার পাশ করছি 2014 তে। রেজাল্ট টা খারাপ হওয়ার কারনে আর কোথাও ভর্তি হইনি। চলতি বছরের ফেব্রুয়ারী ১৪ তারিখ একটা মেয়ের সাথে ফেসবুকে পরিচয় হয়। দুইদিন পর নাম্বার নিয়ে কথা হয়।১৮ তারিখের মধ্যে আমাদের প্রেম হয়ে যায়।আমি ১টা জব নেই এবং ২৬ তারিখ ঢাকা যাই।ও ঢাকায় একটা নার্সিং কলেজে পড়ে। ২৭ তারিখ আমাদের প্রথম দেখা হয়। ও প্রথম দেখাতেই আমাকে কিস করে। তারপর চলে আসি।বলে রাখি আমি ওর থেকে দেখতে অনেক ভাল।ও দেখতে মোটামুটি। তবুও আমি ওকে খুব ভালবাসি।

 

ও একদিন বলে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত একটা ছেলের সাথে ওর সম্পর্ক ছিল।। ওদের বহুবার শারীরিক সম্পর্ক হয়েছে।এমনকি ও একবার প্রেগনেন্ট ও হয়েছিল। সম্পর্কের কিছুদিন পর থেকেই ও শুধু বলে আমাকে ভুলে যাও। এই ৭ মাসে কমপক্ষে ৫০ বার বলছে। আমি তো নাছোড় বান্দা ওকে ছাড়ব না।তারপর আমাদের রিলেশন আবার ঠিক হয়ে যায়।ওর ফেসবুক পাসওয়ার্ড আমি জানতাম। তবে সে মাঝে মাঝেই ফেসবুক পাসওয়ার্ড চেন্জ করে।আমি দেখেছি অন্য ছেলেদের সাথে সে চ্যাট করে । ছেলেরা ওকে বাজে বাজে ফটো দেয়। ও কিছু বলেনা। উলটা রিপ্লাই দেয়। অনেকটা সেক্স চ্যাটের মত।এটা ধরা পড়ার পর ও আমার পা ধরে মাফ চাইছে। সব কিছু ঠিক চলছিল। হঠাৎ আজ সকালে আবার পাসওয়ার্ড চেন্জ করছে। আমি পাসওয়ার্ড চাইলে আমাকে বলছে তোমাকে ছাড়তে পারবো কিন্তু পাসওয়ার্ড দিতে পারবো না। আমি জানি ও কারো সাথে সেক্স চ্যাট করবে। কারন গোপনীয় কিছু করার সময়েই সে পাসওয়ার্ড চেঞ্জ করে। এখন আমি কি করব?

 

 

উত্তরঃ প্লিজ ভাই ওরে ভূলে যান| ও ওর মতো একটা পেয়ে যাবে| কিন্তু আপনি সুখি হতে পারবেননা | আপনি যে রকম আল্লাহ ঐ রকম একটা আপনার জন্য রেখেছেন| যতো তারাতারি ভুলতে পারবেন ততো ভালো হবে | নামাজ পড়া শুরু করে দেন| মন ভালো থাকবে|

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন