শুক্রবার

এখন আমি পুরা ভয়ে আছি সত্যি সত্যি গর্ভবতি হয়ে গেল?

 

 

আমার গার্ল ফ্রেন্ড এর সাথে আদর করতে করতে আমার বীর্য রস তার ভিতরে যাওয়ার সন্দেহ এবং একি সময়ে মাসিক মিস হওয়ার ব্যপারে। গত মাসের ১৮ তারিখ হবার কথা ছিল হয় নি। আপনি প্রচুর পানি খেতে বলেছিলেন এবং চিন্তা না করতে বলেছিলেন। এর পর এই মাস এর ১ তারিখ মাসিক হয়। রক্ত অন্যান্য মাসের চেয়ে বেশি গেছিল। ২/৩ দিন ভাল রক্ত যায় এবং পরে আরো ২ দিন একটু একটু গিয়ে শেষ হয়। আমরা চিন্তা মুক্ত হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলাম।

 

 

 

 

কিন্তু মাসিক এর শেষ দিন এসে ও এক দিনেই ২ বার করে মাথা ঘুরে পরে যায় এবং বমি বমি লাগে। আমি ভয় পেয়ে নেটে ঘাটলাম। ঘাটতে গিয়ে আবার চিন্তায় পরে গেলাম। গর্ভবতির লক্ষন এর মাযে এক যায়গায় দেখলাম বলতেছে গর্ভবতি হয়ে গেলে পরে মাসে রক্তপাত হতে পারে/ সেটা অনেকের কাছে মাসিক এর মত মনে হতে পারে কিন্তু আসলে নাকি গর্ভবতি হবার কারনে অনিওয়মিত রক্তপাত সেটা। সাথে মাথা ঘুরা এবং বমি বমি ভাব এগুলু দেখে ত এখন আমি নিজে আবার মারাত্তক চিন্তায় পরে গেছি। এদিকে ওর ওজন বেড়ে গেছে গত ২ মাস আগের চেয়ে প্রায় ৩ কেজি। গত ২/৩ মাসে আমার কাছে ওকে আগের চেয়ে ফর্সা মনে হচ্ছে। এখন আমি পুরা ভয়ে আছি অকে সত্যি সত্যি গর্ভবতি হয়ে গেল নাকি। শুনেছি বাসায় বসে নাকি এটা টেস্ট করা যায় কিভাবে একটু জানাবেন প্লিজ? খুব টেনশনে আছি ভাই। আমার ঘুম হারাম হয়ে গেছে। কাওকে বলতেও পারতেছি না। কিভাবে বাসায় বসে প্রেগনেন্সি টেস্ট করা যায় ভাই? ধন্যবাদ

 

 

উত্তরঃ আপনি নিশ্চিত থাকত পারেন যে সে গর্ভবতি  না !! লাস্ট মাসিকে বেশী রক্ত যাবার কারনে তার মাথা ঘুরাচ্ছে। উনাকে পুস্টিকর খাবার খেতে বলেন।(ডিম, দুধ,) কচু শাক এই সময় ভাল উপকার দেয়। পাশাপাশি আয়রন টেবলেট দিতে পারেন। তারপরেও টেস্ট করতে চাইলে ফার্মেসি থেকে একটা প্রেগ্নেন্সি টেস্ট কিট কিনে নিয়ে আসেন। ( যেকোনো ব্রান্ড ) । ২০ টাকা দামেরটা হলেই যথেষ্ঠ। দামী কেনার কোন দরকার নাই। সকালের প্রথম ইউরিন দিয়ে টেস্ট করতে হয়। গর্ভবতি হলে ২টা লাল দাগ স্পস্ট হয়। নয়ত ১ টাই দাগ থাকে। তাছাড়া বিস্তারিত নিয়ম প্যাকেটের গায়ে দেয়া আছে। এইভাবে চুপি চুপি সেক্স না করে বিয়ে করতে ভুলবেন না। সেটা যত তাড়াতাড়ি হয় ততই ভাল।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন