2017 at 09:09AM লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
2017 at 09:09AM লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার

প্রথম প্রেম যে কারণে ভোলা যায় না

 

প্রেম অথবা রোমান্স (ইংরেজি: Romance, রোমান্স) হল ভালোবাসার এক প্রকার রহস্যময় এবং উত্তেজনাপূর্ণ আবেগ বা অনুভূতি। প্রেম হল কোন ব্যক্তির প্রতি যৌন আকর্ষণের সাথে সম্পর্কিত কোন আবেগীয় আকর্ষণ হতে উদ্বুদ্ধ একটি বহিঃপ্রকাশমূলক ও আনন্দঘন অনুভূতি।

 

প্রথম প্রেম – First Love

২০ বছর আগে তাঁর সঙ্গে আমার প্রেম হয়। সে ছিল আমার প্রথম প্রেমিক। আমার বয়স তখন ১৭, আর ওর ১৯। আমরা একজন আরেকজনের জন্য পাগল ছিলাম। তবে আমাদের সম্পর্কটা ভেঙে যায়। এরপর অনেক সময় পেরিয়ে গেছে। কিন্তু আমি এখনো তার কথা ভাবি। সে আমার স্বপ্নে আসে। আমি এখন একজন বিবাহিত সুখী মানুষ। আমি খুবই সুখী। কিন্তু আশ্চর্য লাগে, তাকে ভুলতে পারি না। কিছুদিন আগে আমাদের আবার যোগাযোগ হয়েছে। কিন্তু আমার মনে হয়, আমার এখান থেকে বেরিয়ে আসা উচিত। আমি কী করব? দয়া করে পরামর্শ দিন।’

পত্রিকা বা নিউজ পোর্টালের পরামর্শ কলামে যদি নিয়মিত চোখ রাখেন, তাহলে এই ধরনের সমস্যা প্রায় প্রতিদিনিই খুঁজে পাবেন। আগের সম্পর্ককে ভুলতে না পারা এবং বারবার সেই কথা মনে করে বর্তমান জীবন বিপর্যস্ত হওয়ার ঘটনা বেশ উদ্বেগজনক। প্রথম প্রেম, প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসার মতো অনুভূতিগুলো প্রবলভাবে বিদ্যমান থাকে। ফলে সেই সম্পর্ক ভেঙে গিয়ে নতুন সম্পর্কে জড়ানোর পরও অতীত বর্তমানে এসে হানা দেয়।

 

এনডিটিভি জানিয়েছে, এর কারণ হলো, দীর্ঘ সময় পরেও মানুষের জীবনের প্রথম প্রেমের প্রভাব রয়ে যায়। সেই প্রেম কোনো খারাপ অভিজ্ঞতা দিয়ে শেষ হলেও সেই স্মৃতি মুছে যায় না। কিন্তু কেন?

 

 

কেন এসব স্মৃতি আমার মনে ও মস্তিষ্কে এত গভীরভাবে গেঁথে থাকে? অন্য স্মৃতির চেয়ে কেন সেগুলো উজ্জ্বল হয়।

একটি মনোবৈজ্ঞানিক গবেষণা বলছে, প্রথম প্রেমের অনুভূতি অনেকটা প্রথমবার স্কাইডাইভিং বা বিমান থেকে প্যারাস্যুট নিয়ে লাফ দেওয়ার মতো। এরপর আপনি যতবারই লাফ দেন না কেনো, প্রথমবারের স্মৃতিটা সবচেয়ে স্পষ্টভাবে মনে থাকে।

নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের অধ্যাপক আর্ট অ্যারন বলেন, ‘যে কোনো বিষয়ে আপনার প্রথমবারের অভিজ্ঞতা অন্য সময়ের চেয়ে বেশি ভালো মনে থাকে। সম্ভবত প্রথমবার কোনো কাজ করার সময় কিছুটা ভীতি, কিছুটা উত্তেজনা কাজ করে সে জন্য। প্রেমে পড়ার বিষয়টিও অনেকটা এ রকম। কারণ প্রথম প্রেমের ক্ষেত্রে কখনো কখনো ভীতি থাকে, প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা থাকে। প্রত্যাশা পূরণ হবে কি না, সে নিয়ে সংশয় থাকে। উদ্বেগ হচ্ছে প্রেমের সবচেয়ে বড় অংশ। বিশেষ করে প্রথম প্রেমের ক্ষেত্রে।’

 

সে কারণে প্রথম প্রেম আমাদের স্মৃতি খুব গভীরে প্রোথিত থাকে। আর কোনো প্রেমের স্মৃতিই আর এভাবে মনে দাগ কাটতে পারে না। বেশির ভাগ মানুষের ক্ষেত্রেই দেখা যায়, সবশেষে যে প্রেমটি জীবনে আসে, সেটিই শেষ পর্যন্ত স্থায়ী হয়। সেই প্রেমটিতেই সবচেয়ে বেশি যত্ন পায় মানুষ। তবু প্রথম প্রেমের স্মৃতি কখনো না কখনো মনে পড়েই যায়।

অ্যারন বলেন, এটা এ কারণে হতে পারে যে, বেশির ভাগ প্রথম প্রেম হয় বয়ঃসন্ধিকালে। যখন প্রবলভাবে হরমোনের পরিবর্তন হয়, পরিবারের সঙ্গে মনোমালিন্য হয়। মোট কথা, সব মানুষের জীবনেরই সেটা খুব গুরুত্বপূর্ণ সময়। আর সে কারণেই এই সময় হওয়া প্রেমের প্রভাব অনেক গভীরভাবে পড়ে জীবনে।

রবিবার

যেমন বাবা, তেমন মেয়ে!

 

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় আর সাকিব আল হাসানের স্যালুট। দুটো জন্য সমার্থক হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসগড়া এই জয়ের কথা আসলেই মনে পড়ে যাবে সাকিবের সেই স্যালুট। বাংলাদেশের অনেক ক্রিকেট সমর্থকও জয় উদযাপন করেছেন সাকিবের মতো করে স্যালুট দিয়ে। বাদ যায়নি সাকিবের মেয়েও। বাবার মতো স্যালুট দিতে দেখা গেছে সাকিবের এক বছর বয়সী মেয়েকেও। ফেসবুকে সেই ছবিটি প্রকাশ করেছেন সাকিবের স্ত্রী উম্মে আল হাসান।

গতকাল রোববার ঢাকা টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের জয়ের পথে সর্বশেষ বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বেন স্টোকস। দুর্দান্ত এক ডেলিভারিতে স্টোকসকে বোল্ড করে দলের জয় নিশ্চিত করে ফেলেছিলেন সাকিব। বোল্ড করার পর পরই সেনাবাহিনীর ভঙ্গিতে পা ঠুকে স্যালুট দিয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সাকিবের সেই স্যালুট দেওয়ার ছবি কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-টুইটারে। এবার সাকিবের মেয়েকেও দেখা গেল বাবার মতো ভঙ্গিতে। মেয়ের স্যালুট দেওয়ার ছবিটি ফেসবুকে পোস্ট করে সাকিবের স্ত্রী লিখেছেন, ‘যেমন বাবা, তেমন মেয়ে’।

ইংল্যান্ডের এবারের বাংলাদেশ সফরের শুরু থেকেই আলোচনায় ছিলেন বেন স্টোকস। মাঠে যেমন দারুণ নৈপুণ্য দেখিয়ে নজর কেড়েছেন, তেমনি অসৌজন্যমূলক নানা আচরণের জন্য পড়েছেন সমালোচনার মুখেও। ওয়ানডে সিরিজের একটি ম্যাচ শেষে তামিম ইকবালের সঙ্গে ঝগড়া বাধিয়েছিলেন স্টোকস। টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে হাত মেলাননি বাংলাদেশের ব্যাটসম্যান আবদুল মজিদের সঙ্গে। সব মিলিয়ে স্টোকসকে নিয়ে কিছুটা অসন্তুষ্টিই ছিল বাংলাদেশের সমর্থকদের মধ্যে। স্টোকসকে আউট করার পর সাকিবের স্যালুটটা যেন ছিল এসবেরই জবাব।